স্বাগতম

“অনলাইনে আয় বা ফ্রিলান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করার ক্ষেত্রে একেবারে নতুনদের জন্য পূর্নাঙ্গ গাইডলাইন বিষয়ক ব্লগসাইটে আপনাকে স্বাগতম”

অনলাইনে আয় বা ফ্রিলান্সিং করতে চান? তাহলে প্রথমেই সাবধান হোন।

শিরোনাম দেখে কিছুটা ভয় পেয়ে গেলন নাকি?   আসলে তেমন কিছুই না। ভয় পাবেন না। আপনারা যারা নতুন অনলাইনে আয়ের প্রতি ইচ্ছুক তাদের এ সৎ ইচ্ছাকে পুজি করে অনেক বাটপার লোক বা কোম্পানী আপনাকে ঠকাতে পারে। আপনার সাথে প্রতারনা করতে পারে। তাই আপনাকে একটু সাবধান হতেই হবে। তবে তেমন বড় কিছুই না। শুধুমাত্র অহেতুক পিটিসি বা (পেইড টু ক্লিক) থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন।

আমাদের দেশে এখনো অনেক প্রতারক কোম্পানী আছে যারা অনলাইনে আয় এর নাম করে মানুষের কাছ থেকে  নিচ্ছে হাজার হাজার  টাকা। কিন্তু কিছুদিন পরেই আবার হঠাৎ সেই কোম্পানী চলে গিয়ে সর্বশান্ত করে দিয়েছে হাজার হাজার মানুষকে। সবাইকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আর এই নোংরা কাজকে যদিও তারা ফ্রিলান্সিং বলে দাবি করে কিন্তু এটি কোন ফ্রিলান্সিং এর আওতায় পড়ে না। বরং এটি আপনাকে নতুন কিছু শেখতে বাধা দেয়। যার ফলে আপনি কখনোই একজন সফল ফ্রিলান্সার হয়ে অনলাইনে আয় করতে পারবেন না।

একবার নীরবে মনে মনে ভেবে দেখুন তো, শুধুমাত্র ক্লিক করলেই যদি টাকা উপার্জন করা যেত তাহলে সাড়া দুনিয়ার সকল মানুষই টাকা উপার্জন করতে পারতো। বাংলাদেশে আর কোন বেকার লোক থাকত না। খুবই হাস্যকর ব্যাপার। তাই না?
কিন্তু আরও মজার ব্যাপার হল যে আমি নিজেও প্রথম পিটিসি দিয়ে ফ্রিলান্সিং এ যাত্রা শুরু করেছিলাম। অনলাইন এড ক্লিক ও ডুলান্সার এর পাল্লায় আমিও পড়েছিলাম। কারন তখন আমি ফ্রিলান্সিং কি তা জানতাম না। বা কোন গাইডলাইন ও পাইনি। অবশ্য পরে সবকিছুই জানতে পেরেছিলাম।
তাই বলে আপনারাও কি আমার মত পিটিসি দিয়ে যাত্রা শুরু করবেন? মোটেও না। আর করবেন ই বা কেন। আপনাদের জন্য পূর্নাঙ্গ গাইডলাইন নিয়ে তো আমার এ ব্লগ সাইট আছেই।

তাই সবার জন্য প্রথম পরামর্শ হল কোন প্রতারনামূলক কাজে নিজেকে জড়াবেন না। পিটিসি  থেকে সম্পূর্নভাবে নিজেকে নিরাপদে রাখুন।তাহলেই আপনার অনলাইনে আয় করার স্বপ্ন বাস্তবায়িত হবে। আর আপনি ফ্রিলান্সিং শিখতে পারবেন এমনকি অনলাইনে আয় ও করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ। পরবর্তী পোষ্টে আবার দেখা হবে।

“অনলাইনে আয় বা ফ্রিলান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করার ক্ষেত্রে একেবারে নতুনদের জন্য গাইডলাইন বিষয়ক ব্লগসাইটে আপনাকে স্বাগতম”

যাদের অনলাইনে আয় বা ফ্রিলান্সিং এর প্রতি আগ্রহ আছে কিন্তু সঠিক কোন গাইডলাইনের অভাবে তারা কোন কোন ধাপে এগুতে হবে তা ঠিক বুঝতে পারছে না তাদের জন্য উৎসর্গকৃত এ ওয়েবসাইট টি ।
অনেকেই ফ্রিলান্সিং এর মাধ্যমে ঘরে অনলাইনে আয় করতে চায়। কিন্তু যদি কোন সঠিক গাইডলাইন না পাওয়া যায় তবে আদৌ সফল ফ্রিলান্সার হওয়া সম্ভব নয়। যারা ফ্রিলান্সিং জগতে একেবারেই নতুন তাদের মনে ফ্রিলান্সিং নিয়ে থাকে নানান প্রশ্ন। আর তার জন্য নিশ্চই পিছু নিতে হয়ে কো না কোন বড় ভাইয়ের। কিন্তু যদি কারো পিছু না নিয়ে অনলাইনে আয় বা ফ্রিলান্সিং সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর একসাথেই এক যায়গায় পাওয়া যায় তবে তা হবে অনেক স্বস্থিদায়ক।
এই ওয়েব সাইটের সমস্ত পোষ্টগুলো ধাপে ধাপে অনুসরন করার মাধ্যমে একজন নতুন ব্যক্তি অনলাইনে আয় বা ফ্রিলান্সিং সম্পর্কে সার্বিক জ্ঞান লাভ করতে পারবে বলে আশা রাখি।

সর্বশেষ ও সর্বাধিক তথ্যবহুল করে সাজানোর চেষ্ঠা করেছি এ ব্লগ সাইটটি। তাই আশা রাখছি যে আপনি যদি ফ্রিলান্সিং বা অনলাইনে আয় সম্পর্কে একে বারে নতুন ও হয়ে থাকেন তারপরেও এ ব্লগসাইটটির পোষ্টগুলো ধাপে ধাপে অনুসরন করলে আপনিও হতে পারবেন একজন সফল ফ্রিলান্সার।অনলাইন আয় নিয়ে যে স্বপ্ন আপনি দেখে আসছেন তা বাস্তবায়িত হবেই । ইনশাআল্লাহ। আমার ব্লগ সাইটের সাথেই থাকুন।
ধন্যবাদ